পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন” এই ছিলো মহানবী হযরত মুহাম্মাদ (স) - নিকট আল্লাহ তাআলার প্রথম বানী । সু-শিক্ষা একটি জাতির মেরুদণ্ড — শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; প্রকৃত শিক্ষা মানুষকে সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে শেখায় , চরিত্রকে পরিশুদ্ধ করে এবং তাকে ন্যায়, সততা ও মানবতার পথে অবিচল থাকতে শক্তি জোগায়। এ কথাকে ধারণ করে তারবিয়াতুস সুন্নাহ একাডেমি শরীয়তপুর প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও ইতিবাচক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। বর্তমান পৃথিবীতে জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠন ও ধর্মীয় চেতনার বিকাশ অত্যন্ত জরুরি। তাই তারবিয়াতুস সুন্নাহ একাডেমি শরীয়তপুর এই শ্লোগান নিয়ে আপনাদের মাঝে হাজির। সুশিক্ষা আমাদের অঙ্গীকার, আদর্শ মানুষ গড়াই আমাদের প্রত্যয়। ইনশাআল্লাহ